
পূর্বাশা ডেস্ক:
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাস চলাচলে শ্যামলী একটি পুরাতন নাম। বহু বছর ধরেই শ্যামলী ঢাকা কোলকাতা সেবা দিয়ে আসছে তামাবিল-ডাউকি এবং চ্যাংড়াবান্ধা-বুড়িমাড়ি পোর্টে। এবারে সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম।
শ্যামলী পরিবহন থেকে এবারে বাংলাবান্ধা রুটে চলবে শ্যামলী এসি গাড়ি। ঢাকার শ্যামলী হল মোড় থেকে এই বাস প্রতিদিন রাত সাড়ে নটায় ছাড়বে। একই ভাবে বাংলাবান্ধা থেকে শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটায়। ঢাকা থেকে বাংলাবান্ধা ও বাংলাবান্ধা থেকে ঢাকা এই শ্যামলী এসি বাসটির ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৩০০ টাকা। এতদিন কেবল হানিফ পরিবহনের গাড়ি চলত। এর ফলে যাত্রীদের সমস্যা থেকেই যেত এবং হানিফ একচেটিয়া বাজার পাবার কারণে যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে অতটা নজর দিত না। এবারে শ্যামলী পরিবহন এই রুটে যুক্ত হবার ফলে একটি প্রতিযোগিতা তৈরি হবে এবং যাত্রীদের জন্যও একটি বিকল্প উপায় তৈরি হবে।
বাংলাবান্ধা থেকে দার্জিলিং যাওয়া সবচেয়ে সহজ এবং একই সাথে যারা স্থলপথে নেপাল যেতে চান, তাদের জন্যও এটা বিশাল একটা সুযোগ। এছাড়াও একটু ঘুর পথে হলেও ভুটানেও যাওয়া সম্ভব এই রুটে।
সম্পাদনা: ড. জিনিয়া রহমান।
ভ্রমণ সম্পর্কিত আরও জানতে চোখ রাখুন আমাদের প্রিয় ট্রাভেলের ফেসবুক পাতায়। ভ্রমণ নিয়ে আপনার যেকোনো অভিজ্ঞতা, টিপস কিংবা লেখা পোস্ট করুন আমাদের সাইটে । আপনাদের মতামত জানাতে ই-মেইল করতে পারেন [email protected] এই ঠিকানায়।
22/10/2017/ Choity.






















































