
পূর্বাশা ডেস্ক:
মিয়ানমারের সিতুই শহরে উগ্র বৌদ্ধরা বিক্ষোভ মিছিল করে দেশটির সরকারের কাছে বাংলাদেশে পালিয়ে আসা ৬ লাখ রোহিঙ্গাকে ফেরত না নেওয়ার দাবি জানিয়েছে। রোববার রাখাইন অঞ্চলের রাজধানী সিতুই শহরে এ বিক্ষোভ করে এধরনের দাবি জানায় উগ্র বৌদ্ধরা যখন সোমবার বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ফেরত নিয়ে দেশটিতে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমার সফর করছেন। মিয়ানমার টাইমস
গত আগস্ট মাস থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন, নির্বিচারে গণধর্ষণ, বাড়ি ঘর লুটপাট ও অগ্নিসংযোগ ও হত্যার মুখে ৬ লাখেরও বেশি সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘ বলছে। ২০১২ সাল থেকে রাখাইনের রাজধানী সিতুই সহ বিভিন্ন স্থানে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা শুরু হয়।
সিতুইতে উগ্র বৌদ্ধদের বিক্ষোভ চলাকালে আয়োজককারীদের একজন অং হাতৈ জানান, যে কোনো নাগরিককে সিতুইতে আমরা স্বাগত জানাই। কিন্তু রোহিঙ্গা মুসলমানদের কোনো নাগরিক অধিকার নেই তাই মিয়ানমার সরকারের উচিত দ্বন্দ্ব মুক্ত অঞ্চলের জন্যেই বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত না নেওয়া।
মিয়ানমার সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিক ও ভোটের অধিকার কেড়ে নেওয়ার পর তাদের ওপর সহিংসতা চলছে। মিয়ানমার সরকারের দাবি তারা বাংলাদেশ থেকে মিয়ানমারে বসতি গড়েছে। মিয়ানমারে যে ১৩৫টি জাতিগত গোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়া হয়।
মিয়ানমার সরকার বলছে, রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার কারণেই সেখানে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। তবে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এধরনের দাবি অসামঞ্জস্যহীন বলে মন্তব্য করেছে। জাতিসংঘ ইতিমধ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন বন্ধের জন্যে মিয়ানমার সরকারকে আহবান জানিয়েছে।
এদিকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর এর আগে বলেন, যেসব রোহিঙ্গা তার দেশ থেকে বাংলাদেশে পালিয়ে গেছে তাদের পরিচয় নিশ্চিত হবার পর নিজদেশে ফেরত নেওয়া হবে। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথ কার্যনির্বাহী কমিটি গঠনে মিয়ানমার স্বীকার হলেও তাতে জাতিসংঘকে নেওয়া হয়নি। রোহিঙ্গাদের ফেরত নিয়ে এর আগেও দুটি দেশের মধ্যে যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন হয় তবে তখন মিয়ানমার থেকে অন্তত ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এলেও তাদের এ পর্যন্ত ফেরত নেয়নি সুচি সরকার।
23/10/ 2017/ Choity.
























































