
ডেস্ক রিপোর্ট :
ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেনের ভূমিকা থাকার কারণে গৌরব প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বুধবার ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বলেছেন, “ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা যে ভূমিকা পালন করেছি সেজন্য গর্ববোধ করি। আমরা ঘটনার শতবর্ষ উদযাপন করব। খবর: আনাদোলু এজেন্সির
১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের অবস্থানের কথা ঘোষণা করেন। ওই ঘোষণা ‘বেলফোর ঘোষণা’ নামে পরিচিত।
ওই ঘোষণা অনুযায়ী ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার করে। ফিলিস্তিন তখন ছিল ব্রিটিশ উপনিবেশ ছিল। বেলফোর ঘোষণার ৩১ বছর পর ১৯৪৮ সালে আমেরিকা ও ব্রিটেনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ।
এ সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী মে আরো বলেন, “বেলফোর ঘোষণার ব্যাপারে কিছু মানুষ যে স্পর্শকাতরতা দেখায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা জানি, এ ব্যাপারে আমাদের আরো অনেক কর্তব্য রয়ে গেছে।
অন্যদিকে ফিলিস্তিনি জনগণ আনুষ্ঠানিকভাবে বৃটিনের কাছে শতবার্ষিকী আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির জন্য আবেদন জানিয়েছে।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বরে বেলফোর ঘোষণার শর্তবার্ষিকী স্থলাভিষিক্ত হবে।
২০১৭/মাহি
























































