
ডেস্ক রিপোর্ট :
থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ২৬ অক্টোবর বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছে। রাজাকে শ্রদ্ধা জানাতে ব্যাংককে শবদাহ অনুষ্ঠানের কাছে দুই লাখেরও বেশী লোক সমবেত হয়েছেন। গত বছরের ৩ সেপেম্বর মারা যান তিনি। সে সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।
খবরে বলা হয়, তার পুত্র ও উত্তরাধিকারী রাজা মহা ভাজিরালংকর্ন এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু করার একদিন আগে গ্র্যান্ড প্যালেসে বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠানে ভিক্ষুদের সঙ্গে যোগ দেন। এ সময় তিনি রাজপোশাক পরিহিত ছিলেন।
২০১৭/মাহি
























































