শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » সামাজিক মাধ্যমে ছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়ালেন স্থানীয় পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ


সামাজিক মাধ্যমে ছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়ালেন স্থানীয় পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় এবার এক ছাত্রীকে ‘ধর্ষণের’ ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে সেই ছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। জানা গেছে, শ্যামপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী ছায়া মণ্ডল সেই ঘটনার ভিডিও ধারণ করেছেন। ছায়া মন্ডলকেও গ্রেফতার করা হয়েছে।

হাওড়ার শ্যামপুর থানায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর পরিবার জানায়, একাদশ শ্রেণিতে পড়ে তাদের মেয়ে। আশিস মণ্ডল নামে এক শিক্ষক তাকে পড়ায়। ওই শিক্ষক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীর পরিবারটি আরও অভিযোগ করে, ওই ঘটনার ভিডিও করা হয়। এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিও করেন শ্যামপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী ছায়া।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষেপে গিয়ে ওই গৃহশিক্ষকের বাসার সামনে যেয়ে চড়াও হয়ে উঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রাস্তায় নামতে হয়।

জানা গেছে, ওই শিক্ষক ও পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহীর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি