শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২৮ অক্টোবর থেকে রাজধানী এক্সপ্রেস ট্রেন আগরতলা-নয়াদিল্লি রুটে চলবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

আগামী ২৮ অক্টোবর থেকে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ভারতের জাতীয় রাজধানী নয়াদিল্লি পর্যন্ত চলাচল করবে রাজধানী এক্সপ্রেস ট্রেন। পতাকা নেড়ে যাত্রার সূচনা করবেন ভারতের রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই।

ত্রিপুরা রাজ্য প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার রাতে উত্তরপূর্ব সীমান্ত রেল থেকে বার্তা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আগরতলা থেকে ২৮ অক্টোবর রাজধানী এক্সপ্রেসের যাত্রার সূচনা হবে। আগরতলা থেকে দিল্লী গামী এই ট্রেনের যাত্রার সূচনা করতে আসছেন রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গোঁহাই।

তবে আগরতলা থেকে এই ট্রেন গুয়াহাটি হয়ে দিল্লীর আনন্দ-বিহার স্টেশনে যাবে। ত্রিপুরার জন্য এই দ্রুতগামী ট্রেনটি আনন্দ-বিহার স্টেশন থেকেই ছাড়বে। নতুন দিল্লী কিংবা পুরানো দিল্লী স্টেশনে যাবেনা।

পূর্বাশানিউজ/২৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি