শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পরকীয়ার জেরে বড় বোনকে ৬৮ বার ছুরি মেরে হত্যা!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাজ্যে পরকীয়ার জেরে পাকিস্তানি বংশোদ্ভূত এক বোনের হাতে খুন হয়েছে আরেক বোন। ওই ঘটনায় বড় বোনকে ৬৮ বার ছুরি মেরে হত্যা করে তারই ছোটবোন।
আর খুনের পর সেটিকে ডাকাতির ঘটনার সময় খুন হয়েছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টাও করে সেই ছোট বোন।

জানা গেছে, যুক্তরাজ্যে বসবাসকারী বড়বোন সাইমা খানের নিহতের বিষয়টি ছোট বোন সাবাহ খান পুলিশকে জানান, তখন বিষয়টিকে তিনি ডাকাতির মতো করেই সাজিয়েছিলেন। পুলিশকে ডাকাতদের বর্ণনাও দিয়েছিলেন তিনি। আর একবার দুবার নয় রীতিমতো ৬৮বার ছুরির আঘাত করে হত্যা করা হয়েছিল তাকে। একেবারে নিখুঁত বর্ণনায় বলছিলেন কয়জন ডাকাত কিভাবে তার বোনকে ছুরি মেরেছে। এরপর তিনি তাকে বাঁচানোর চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারেননি, ইত্যাদি কথা। পুলিশের ভিডিওতে সে কথাগুলো রেকর্ড করা ছিল।

কিন্তু পরে দেখা গেল বড়বোন সাইমা খানকে হত্যায় ব্যবহৃত ছুরিটি সাবাহ একটি দোকান থেকে কিনেছেন। এরপর পুলিশের তদন্তে বের হয়ে আসে, খুনী আর কেউ নয় তারই নিজের ছোটবোন সাবাহ।
বাড়িতে যখন দুবোন ছিলেন তখনই ছোটবোন তাকে ৬৮বার ছুরির আঘাত করে হত্যা করে।

বড়বোনের স্বামীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল সাবাহর। আর পরিবারের সঙ্গেই তারা একই বাড়িতে থাকতেন। তবে এমন ঘটনা যে ঘটতে পারে, তা পরিবারের সদস্যরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি।

পাকিস্তানি বংশোদ্ভূত পরিবারের এ খুনের ঘটনাটি ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটন আদালতে ওঠে। সেখানে বিচারে ছোটবোনের ২২ বছরের জেল হয়েছে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি