শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্দোনেশিয়ায় আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্য বেড়ে ৪৭


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭


ডেস্ক রিপোর্ট :

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্য বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় রয়েছেন আরও অনেকে।
অন্তত ১০০ জন এখানে কাজ করতেন।

এ ব্যাপারে ঘটনাস্থলে কর্মরত পুলিশ কর্মকর্তা নিকো আফিনদা জানিয়েছেন, আগুন ও বিস্ফোরণে হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে; তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এই কারখানা গত প্রায় দুই মাস ধরে উৎপাদনে ছিল। যদিও তাদের অনুমোদন নেওয়া, কিন্তু আবাসিক এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন করতে দেওয়া উচিত হয়নি বলেও মত তার।

বৃহস্পতিবার দেশটির রাজধানী জাকার্তা থেকে ২৫ কিলোমিটার দূরে বানটেন প্রদেশে এ ঘটনা ঘটে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি