রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নওগাঁয় বিষ পানে কলেজ ছাত্রের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :
নওগাঁর মহাদেবপুরে রাজিব (১৮)নামের এক কলেজ ছাত্র (কীটনাশক) বিষ পান করে আত্মহত্যা করেছ। নিহত রাজিব মহাদেবপুর উপজেলার বলিহার (কসবা) গ্রামের ফিরোজ হাসানের ছেলে। বৃহ:স্পতিবার রাত সাড়ে ১০টার দিক এ ঘটনাটি ঘটে। রাজিব উপজেলার বলিহার ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজিব ও তার ৩জন বন্ধু মিলে গত দুই মাস আগে ঢাকায় কম্পিউটার প্রশিক্ষন নিতে যায়। হঠাৎ কর কাওকে কিছু না জানিয়ে রাজিব বৃহস্পতিবার বাড়ি ফিরে আসেন এ নিয়ে পারিবারিক ভাবে তাকে বকাঝকা করা হলে এরই জের ধরে রাজিব সবার অজান্তে রাতে বিষ পান করেন বিষয়টি জানাজানি হলে তাকে তাৎক্ষনিক ভাবে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকালে রেফাড করলে পথিমধ্যে সে মারা যায়।

এ বিষয়ে মহাদেপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমি জেনছি তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কান অভিযাগ হয়নি।

পূর্বাশানিউজ/২৮অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি