
পূর্বাশা ডেস্ক:
গতকাল ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া প্রতিক্রিয়ার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা (আওয়ামী লীগ) সত্যকে অস্বীকার করে সন্ত্রাসকে উৎসাহিত, প্রশ্রয় এবং লেলিয়ে দিচ্ছেন। কিন্তু তাদের উচিৎ এ ধরনের ক্রিমিনালদেরকে দল থেকে বহিস্কার করা অথবা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।
রোববার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের পর্যটন মোটেল সৈকত- এর লবিতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের দেয়া এক প্রত্রিক্রিয়ার জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন।এনামুল হক শামীম প্রতিক্রিয়া বলেন- বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণে মোটামুটি ভালো কাজ করেছে। কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের আশ্বাস সত্বেও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফেনিতে গাড়িবহরে হামলার সাঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসিকে প্রয়োজনীয় নিরাপত্তা এবং ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। কিন্তু তারা বারবার একই কথা বলেছে, আমরা দেখছি।
এ সময় খালেদা জিয়ার আজকের কক্সবাজার যাত্রা নিরাপদ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০১৭/রুমকী

























































