শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার নোয়াপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১০.২০১৭


পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার নোয়াপাড়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নাজিরা বাজার ফাঁড়ির পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় শশুরবাড়ি থেকে ঘরের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সালাহউদ্দিন  জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

অক্টোবর ৩০, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি