রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » নির্বাচন নিয়ে আলোচনা হবে, তবে খালেদা জিয়ার সঙ্গে নয় : তথ্যমন্ত্রী


নির্বাচন নিয়ে আলোচনা হবে, তবে খালেদা জিয়ার সঙ্গে নয় : তথ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় বসার আগে কয়েকটি শর্ত ছুড়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘গণতন্ত্র বিষয় নিয়ে যারা আলোচনা করতে চান, তাঁরা রাজাকার, জঙ্গি ও তেঁতুল হুজুরদের ত্যাগ করে আলোচনায় আসুন। গণতন্ত্র, নির্বাচন নিয়ে আলোচনা হবে, তবে রাজাকার-জঙ্গি এবং তাদের দোসর বিএনপি ও খালেদা জিয়ার সঙ্গে নয়।’ সূত্র: এনটিভি

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘নির্বাচনকে মহাজোট সরকার ভয় পায় একথা সঠিক নয়। কারণ এদের ভালভাবে বিজয়ের নজির রয়েছে। জনগণ যতদিন চাইবে ততদিন বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্বে থাকবে। ভবিষ্যতে গণজোয়ার সৃষ্টি হবে, নাকি বিএনপির রাজনীতি থেকে সম্পূর্ণ বিদায় ঘটবে তা সময়ই বলে দেবে।’

এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাসান হাবিব, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

04/11/2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি