
পূর্বাশা ডেস্ক:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বুধবার(১৫ নভেম্বর) বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
বুধবার(১৫ নভেম্বর) রাত ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও রসিক নির্বাচন নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
১৪ নভেম্বর, ২০১৭/ রুমকী

























































