বুধবার,২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


আজকের বিপিএল ম্যাচ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিপিএলে প্রথম তিন ম্যাচে ঢাকা, কুমিল্লা, রাজশাহীর মতো দলগুলোকে হারিয়ে চমক সৃষ্টি করে সিলেট সিক্সার্স। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সর্বশেষ দুটি ম্যাচে হারিয়ে ফেলেছে নিজেদের।

বিপিএলে আজও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বুধবার দুপুর ১ টায় খুলনা টাইটানসের প্রতিপক্ষ সিলেট সিক্সার্স।

এবং সন্ধ্যা ৬টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস।

এর আগে, মঙ্গলবার দিনের প্রথম খেলায় কাইরন পোলার্ড ঝড়ে খুলনাকে ৪ উইকেটে হারায় ঢাকা ডায়নামাইটস।

অপর ম্যাচে ইমরুল কায়েস ও জস বাটলারের ব্যাটে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস।

১৫ নভেম্বর, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি