রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়িতে আগুন লাগলো বলেই বেরিয়ে এলো লাইসেন্সবিহীন ১৬০ অগ্নেয়াস্ত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
বাড়িতে আগুন লাগলো বলেই বেরিয়ে এলো ১৬০টি আগ্নেয়াস্ত্র। মেশিনগান, একে ফোরটি-সেভেন অ্যাসল্ট রাইফেলসহ অস্ত্রগুলো পাওয়ার পর ইংল্যান্ডের একটি আদালত বড়ির মালিক জিলিংহ্যামের ৭৪-বছর বয়সী পল বুশেলের পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। যিনি দীর্ঘদিন ধরে এসব অস্ত্র সংগ্রহ করেছেন।

পল বুশেলের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে যখন দমকল বাহিনী সেখানে পৌঁছাও তখন পুলিশও এসে হাজির হয়। তারা লাইসেন্স-বিহীন অটোম্যাটিক অস্ত্রগুলো খুঁজে পায়।

কেন্ট পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশিরভাগ অস্ত্র যখন কেনা হয়েছিল তখন সেগুলো নিষ্ক্রিয় ছিল। কিন্তু পরে সেগুলো সক্রিয় করা হয়। বুশেল বিভিন্ন অস্ত্র-মেলায় যেতেন এবং নানা ধরনের অস্ত্র কিনতেন।

পুলিশ জানায়, এসব অস্ত্র তিনি খোলা জায়গায় সাজিয়ে রাখতেন। কোন কোন অস্ত্রে গুলিও ভরা থাকতো। পুলিশ বলছে, ওই বাড়িতে কিছু শিশুরও যাতায়াত ছিল।

তার বিরুদ্ধে রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘আপনার সাথে কোন অপরাধী চক্রের যোগাযোগ নেই এটা পরিষ্কার। কিন্তু এই ধরনের অস্ত্রের ধ্বংস করার ক্ষমতা কতখানি তা আপনি অন্য অনেকের চেয়ে বেশি জানেন। এই অস্ত্র অপরাধীদের হাতে পড়লে মারাত্মক ঝুঁকি তৈরি হত।’

তবে মামলা চলার সময়েই পল বুশেল তার দোষ স্বীকার করে নিয়েছেন।

পূর্বাশানিউজ/১৬ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি