শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » দুই ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাবেন খালেদা জিয়া


দুই ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে আজ আদালতে যাবেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর বকশীবাজার আলীয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এ নিয়ে পঞ্চম দিনের মতো তিনি আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেবেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

এ মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

পূর্বাশানিউজ/১৬ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি