বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ নব্য জেএমবির ৫ সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

নওগাঁর আত্রাই উপজেলার নওদুলি গ্রামে অভিযান চালিয়ে নব্য জেএমবির ৫ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে আত্রাই থানার সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

এসময় পিস্তল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই গ্রামে নব্য জেএমবির বেশ কয়েকজন সদস্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর তাদের ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনায় সংঘবদ্ধ হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

পূর্বাশানিউজ/১৬ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি