মঙ্গলবার,১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সড়ক অবরোধ করে মিরপুর-১২ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

মিরপুর-১২ নম্বরে শুক্রবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ট্রাস্ট ট্রাউজার নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা। জানা যায়, তারা মিরপুর-১২ নম্বর চত্বরে অবস্থান নেয়।
এসময় তারা একটি গার্মেন্টসের ইট-পাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাস ভাঙচুর করে।

এ ব্যাপারে ট্রাস্ট ট্রাউজারের শ্রমিক রোজিনা আক্তার বলেন, গতকালকেও আমরা ডিউটি করেছি। আজকে সকালে এসে দেখি তারা তারা ঝুলিয়ে দিয়েছে। আগের থেকে কোনো নোটিশ না দিয়ে এভাবে কারখানা বন্ধ করে দেওয়ায় আমরা বিক্ষোভ করছি।

এসময় তিনি আরও বলেন, ট্রাস্টের এই গার্মেন্টসে ১৮০০ শ্রমিক কাজ করে। এতোগুলো শ্রমিক এখন কোথায় যাবে। হুট করে কারখানা বন্ধ করে দেওয়ায় আমাদের না খেয়ে থাকতে হবে। এছাড়া আমাদের বকেয়া বেতনও পরিশোধ করে নি মালিক পক্ষ।

এদিকে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) রোকসানা আক্তার রুনা জানান, ট্রাস্ট ট্রাউজার নামে একটি গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সকাল থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে।
তাদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জানা যায়, মালিকপক্ষ গার্মেন্টস অন্যত্র স্থানান্তর করে নিচ্ছে এমন খবরে গত কয়েকদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। তাদের বকেয়া বেতন পরিশোধে মালিক পক্ষের কোনো সাড়া নেই বলেও অভিযোগ শ্রমিকদের।

পূর্বাশানিউজ/১৭নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি