শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকার তারেকের বিরুদ্ধে নীলনকশা করেছে : দুলু


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বর্তমান সরকার নীলনকশা তৈরি করেছে। একের পর এক মামলা দিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে গতকাল দুপুরে নওগাঁ জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুলু বলেন, বর্তমান সরকার নির্বাচন দিতে ভয় পায়। তারা জানে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হলে তারা ২০টির বেশি আসন পাবে না। নওগাঁ জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লে. কর্নেল (অব.) আবদুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি প্রমুখ।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি