বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি নেতা মান্নানের স্ত্রী নিলুফার আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক বিমান মন্ত্রী ও ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নান মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সিঙ্গাপুরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
নিলুফার মান্নানের একমাত্র মেয়ে মেহনাজ মান্নানের স্বামী নাসির উদ্দিন অসিম বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
মরহুমের মরদেহ আজই বাংলাদেশে আনা হবে বলে জানান শায়রুল কবির খান। তবে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা।
পূর্বাশানিউজ/২২ নভেম্বর ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি