শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আর কিছুদিন বাঁচতে চায় কুবি শিক্ষার্থী রাজেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৭


মুহা: মহিউদ্দিন মাহি, কুবি:

কিডনি রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মেধাবী শিক্ষার্থী রাজেশ গোপ (২১) একমাস যাবত হাসপাতালে চিকিৎসাধীন। নষ্ট হয়ে গেছে দুটি কিডনি। ডায়ালাইসিস করে কিছুটা সুস্থ থাকার চেষ্টা চলছে। চিকিৎসকরা বলছেন, দ্রত উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে অপারেশনের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করা না গেলে হয়তো বাঁচানো যাবেনা রাজেশকে। বর্তমানে সে ঢাকা পপুলার হাসপাতালে অধ্যাপক ডা. নিজামউদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। এ বিপুল পরিমাণ টাকার যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। রাজেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

বাবা জিতু গোপ পেশায় চা বিক্রেতা। বাবার আয় দিয়েই চলে দুই ভাই-বোনের লেখাপড়াসহ পরিবারের সব খরচ। এমতাবস্থায়তার অসহায় ও নিরুপায় পরিবার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় রাজেশ গোপের চিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করুন- ডাচ-বাংলা মোবাইল ব্যাংক (রকেট) হিসাব নম্বর- ০১৬৩৫৫০১৭৯৩ ও বিকাশ নম্বর- ০১৬৩৫৫০১৭৯৩



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি