রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনা কাভার্ডভ্যান হেলপার নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন(২৮) নামের এক কাভার্ডভ্যান হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) ভোর ৬ টায়  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল চট্টগ্রামের মিররসরাই সদর উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামের নুরুল আলমের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের নানকরা এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস(ঢাকামেট্রো-ব-১১-৭৪৩১) থামিয়ে যাত্রী নামাচ্ছিল হেলপার । পিছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-১১-৬৬৮৭) বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের হেলপার জয়নাল আবেদীন নিহত হন।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ মনির জানান, দুর্ঘটনার খবর পেয়ে কাভার্ডভ্যান ও বাসটি  উদ্ধার করে থানায় আনা হয়েছে । মরদেহ উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

পূর্বাশানিউজ/০২ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি