বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রোহিঙ্গা ইস্যুতে বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান


রোহিঙ্গা ইস্যুতে বিশ্বকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আয়োজিত সম্মেলনে বিশ্বের নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা।

৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনের চেয়ারপারসন সুদানের তারিক কুর্দির সভাপতিত্বে উদ্বোধনী দিনে হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুইজারল্যান্ড ভেযেনতেন উইলগের, কানাডার ড. ফার্নান্দ ভার্নেস, ইতালির ল্যাম্বার্ট জেনিফার বক্তব্য দেন।

পরে বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যায়ক্রমে দুই দিন মাইনোরিটি ইস্যু নিয়ে বক্তব্য  দেন। তারা তাদের সমাজব্যবস্থায় সোশ্যাল মিডিয়া, শিক্ষাব্যবস্থা ও সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা করেন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর বিভিন্ন অত্যাচারের কথাও উল্লেখ করেন।

বাংলাদেশের পক্ষে ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানবধিকার কর্মী ডা. বিদ্যুৎ বড়ুয়া তার বক্তব্যে  সাম্প্রতিক সময়ে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সরকারের অত্যাচারের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নারী-পুরুষ-শিশুদের অমানবিক জীবনের কথা তুলে ধরেন।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু মানবিকতার কারণে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন বলে জানান। তবে রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোর জন্য মিয়ানমারকে চাপ দিতে বিশ্বমহলকে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে জোরালো আহ্বান জানান তিনি।

পূর্বাশানিউজ/০২ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি