শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের হাড়াতলিতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, হাড়াতলি এলাকায় সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে হেলপার ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায় আহত হয় কাভার্ডভ্যানের হেলাপার ও ট্রাকের চালক।
নিহত হেলপার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে আরাফাত রহমান রিফাত। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ লাশ ও গাড়ী দুটি উদ্ধার করেছে।

পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি