বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অ্যাপল চালু করল নতুন ইউটিউব চ্যানেল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সম্প্রতি ‘অ্যাপল সাপোর্ট’ নামে নিজেদের আরেকটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে অ্যাপল।
‘অ্যাপল সাপোর্ট’ নামের এ ইউটিউব চ্যানেলে আইফোন সম্পর্কিত বিভিন্ন পরামর্শ ও কৌশলের বিষয়ে ১০টি ভিডিও পোস্ট করা হয়েছে। এ চ্যানেলটি অ্যাপলের আগের স্বীকৃত ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত। আগের চ্যানেলটি প্রায়ই অ্যাপলের বিভিন্ন বিজ্ঞাপন আর গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ারের জন্য ব্যবহার করা হয়। নতুন চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিওতে ‘কীভাবে স্ক্রিনশট নেওয়া যায়’ এমন আইফোনের বিভিন্ন ব্যবহার দেখানো হয়েছে। আবার কিছু ভিডিওতে এমন ফিচার দেখানো হয়েছে, যা ব্যবহারকারীদের খুব একটা জানা নেই, যেমনÑ কি-বোর্ডের মাধ্যমে কীভাবে অ্যাপলের জিফ লাইব্রেরিতে প্রবেশ করা যায়। ২০১৬ সালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ‘অ্যাপল সাপোর্ট’ নামে একটি অ্যাকাউন্ট চালু করে অ্যাপল। এ অ্যাকাউন্ট দিয়ে প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমটিতে সরাসরি গ্রাহক সেবা দিয়ে থাকে।

পূর্বাশানিউজ/০৪ ডিসেম্বর ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি