
ডেস্ক রিপোর্ট:
সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বশীল সূত্র ব্রেকিংনিউজকে এ তথ্য জানিয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

























































