শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » একই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল


একই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

একটি বেসরকারি বিমানের একই ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে কুশল বিনিময় হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিমানে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানটিতে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ তার ছেলে এরিক এরশাদকে নিয়ে রংপুর যাচ্ছেন। তাদের পেছনের সারিতেই রয়েছে মির্জা ফখরুলের আসন। বিমানে উঠে বিএনপি মহাসচিবকে দেখে কুশল বিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় এরশাদকে দেখে দাঁড়িয়ে সালাম দেন ফখরুল। এর পর এরশাদ হাত বাড়িয়ে দিলে করমর্দন করেন তারা।

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি