শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কারচু‌পির পুর‌নো ভাঙা রেকর্ড বাজা‌বেন না : ওবায়দুল কা‌দের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএন‌পি‌কে উ‌দ্দেশ্য ক‌রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের ব‌লেছেন, কারচু‌পির পুর‌নো ভাঙা রেকর্ড বাজা‌বেন না।

আসন্ন রংপুর সি‌টি কর‌পো‌রেশন (রসিক) নির্বাচন কু‌মিল্লা ও নারায়ণগ‌ঞ্জ সি‌টি নির্বাচ‌নের ম‌তো হ‌বে উ‌ল্লেখ ক‌রে তিনি এ কথা বলেন। রোববার বেলা ১১টায় বিআর‌টি‌সির গাবতলী বাস টা‌র্মিনা‌লের উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে তি‌নি বক্তব্য রাখ‌ছি‌লেন।

তিনি আরো ব‌লেন, রসিক নির্বাচন নি‌য়ে বিএন‌পি তা‌দের পুর‌নো অভ্যাস চর্চা কর‌ছে। আ‌গের নির্বাচ‌নের ম‌তো ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজা‌চ্ছে, কারচু‌পি হ‌য়ে‌ছে। সব নির্বাচ‌নের আ‌গে তারা এসব ভাঙা রেকর্ড বাজায়।

ওবায়দুল কা‌দের ব‌লেন, এটা (কারচুপির অভিযোগ) করে তারা নির্বাচনে হে‌রে যাওয়ার আগে আ‌রেকবার হারে। যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ, কু‌মিল্লায় হ‌য়ে‌ছে একইভা‌বে রংপু‌রেও অনু‌ষ্ঠিত হ‌বে।

অবাধ ও নি‌রপেক্ষ নির্বাচনের পরি‌বে‌শের জন্য সরকার সর্বাত্মক সহ‌যো‌গিতা দে‌বে বলেও তিনি জানান।

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি