শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আজ সোমবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি এবং দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ সারা দেশে সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পূর্বাশানিউজ/১৮ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি