শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় জাগ্রত মানবিকতার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫ জন রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার রাতে কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসিন বাহার সূচনা ও প্রধান আলোচক ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবদুল মান্নান।

নারী নেত্রী মেহেরুন্নেছা বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম, সিভিল সার্জন ডা. মো. মুুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম ও ঢাকা থেকে আগত একটি ব্যান্ড দল সংগীত পরিবেশন করেন।

পূর্বাশানিউজ/১৯ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি