শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দৌলতপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আল আমিন চৌধুরীর পিতার ইন্তেকাল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী(স্বতন্ত্র) আল আমিন চৌধুরীর বাবা আবুল হোসেন(৬৫) আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকার বিআরবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়নের শশুর। আজ বাদ মাগরিব মরহুমের নিজ বাড়ীতে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

পূর্বাশানিউজ/২৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি