রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বছরের প্রথম দিনেই মা হলেন সুনিধি চৌহান


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই মা হলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। একরাশ আনন্দ নিয়েই শুরু হল তার নতুন বছরের পথচলা। ১ জানুয়ারি পুত্র সন্তানের মা হলেন তিনি। মুম্বাইয়ের সূর্য হাসপাতালে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে জন্ম দিলেন সন্তানের।

অনেক আগে থেকেই সুনিধির প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়েছিল সংবাদ মাধ্যমে। তবে এ নিয়ে কোনও লুকোচুরি করেননি তিনি। বছরের শুরুতে সুনিধি-হিতেশের সংসারে এখন খুশির জোয়ার। উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা।

সুনিধির চিকিৎসক রঞ্জনা ধানু জানান, মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। মাত্র চার বছর বয়সেই সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন সুনিধি। ছবির জগত থেকে বিজ্ঞাপন, রিয়্যালিটি শো সর্বত্রই অবাধ বিচরণ তার। শীলা কি জাওয়ানি, বিড়ি জ্বালাইলে, দেশি গার্ল, এমনই বহু সুপারহিট গান ভক্তদের উপহার দিয়েছেন সুনিধি।

পূর্বাশানিউজ/০২ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি