বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী যেখানে বলবেন সেখানেই কাজ করে যাবো: তারানা হালিম


প্রধানমন্ত্রী যেখানে বলবেন সেখানেই কাজ করে যাবো: তারানা হালিম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নতুন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘কর্মী হিসেবে কাজ করে যাওয়াই আমাদের কাজ। যেখানেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাজ করতে বলবেন, আমরা সেখানেই কাজ করে যাবো।সততা, দক্ষতা, মেধা, শ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করে যাবো।’

রোববার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়ে একটি পরিবারের মতো মিলেমিশে কাজ করবো। তবে সেখানে কোনো দুর্নীতিগ্রস্ত সদস্য থাকলে তাকে মেনে নেবার কোনো কারণ নেই।

এ সময় তিনি বলেন, সমস্ত সাফল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। মাননীয় প্রধামন্ত্রীই হচ্ছেন সেই (তথ্য মন্ত্রণালয়) মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী, কাজেই সাফল্য তার এবং বাংলাদেশ আওয়ামী লীগের।

প্রসঙ্গত, সরকারের মেয়াদের চার বছরের মাথায় মন্ত্রিসভার সম্প্রসারণে তিন জন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এছাড়া, রদবদল হয়েছে আরও তিনটি মন্ত্রণালয়ে।এতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

পূর্বাশানিউজ/০৭ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি