বৃহস্পতিবার,১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আইপিএলে সাকিব-মোস্তাফিজের ভিত্তি মূল্য এক কোটি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৭-২৮ জানুয়ারি। নিলামের জন্য ইতোমধ্যে খেলোয়াড়দের ভিত্তি মূল্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ভিত্তি মূল্যে মোট তিনটি ক্যাটাগরি করা হয়েছে।

প্রথমটি দুই কোটি ভারতীয় রুপি, দ্বিতীয়টি দেড় কোটি ভারতীয় রুপি। অন্যটি এক কোটি ভারতীয় রুপি। এক কোটি ভারতীয় রুপির ক্যাটাগরিতে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান।

২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার সাকিবকে ছেড়ে দিয়েছে কলকাতা। অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ ও ২০১৭ সালে খেলেছেন পেসার মোস্তাফিজুর রহমান। সুতরাং, দুইজনের নামই নিলামে উঠছে। এবার হয়তো নতুন দলের হয়ে তাদের আইপিএল মাতাতে দেখা যেতে পারে।

পূর্বাশানিউজ/১৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি