মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেইমারকে ছাড়াই রাতে মাঠে নামবে পিএসজি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৮

AMIENS, FRANCE – JANUARY 10: Neymar Jr of PSG during the French League Cup (Coupe de la Ligue) match between Amiens SC and Paris Saint Germain (PSG) at Stade de la Licorne on January 10, 2018 in Amiens, France. (Photo by Jean Catuffe/Getty Images)

পূর্বাশা ডেস্ক:

লিগ ওয়ানের ম্যাচে আজ রাতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিতে। কারণ, পাঁজরের ইনজুরির কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি। রবিবার বাংলাদেশ সময় রাত দুইটায় নান্তেসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। ম্যাচটিতে স্বাগতিক নান্তেস।

গত বুধবার কু ডি লা লিগের ম্যাচে খেলেছিলেন নেইমার। অ্যামিয়েন্সের বিপক্ষে ম্যাচটিতে গোলও করেছিলেন তিনি। লিগ ওয়ানে নেইমারের মানিয়ে নেওয়ার কোনও বিষয় নেই। এই মৌসুমেই বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার মূল্যে (২২২ মিলিয়ন ইউরো) পিএসজিতে পাড়ি জমান নেইমার।

চলতি মৌসুমে লিগ ওয়ানে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১১টি গোল করেছেন তিনি। আর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২০টি গোল। লিগ ওয়ানে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে পিএসজি। ২০ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে মোনাকো।

পূর্বাশানিউজ/১৪ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি