
ডেস্ক রিপোর্ট:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে জরুরি সহায়তা হিসেবে ৩০ লাখ ডলার দিচ্ছে জাপান। যেসব রোহিঙ্গা বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যাবেন তাদের জন্য এ অর্থে দেয়া হবে মানবিক সহায়তা। জীবনমানের অবস্থা নির্ধারণ করা হবে। এর মধ্যে রয়েছে বিদ্যুত সরবরাহ দেয়া, পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা, জ্বালানি ও প্লাস্টিক কন্টোইনার সরবরাহ। এসব সুবিধা নির্ধারণ করা হবে ফেরত যাওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য পুনর্বাসন স্থাপনায়।
























































