সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘মেসিই সর্বকালের সেরা’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

২১ জানুয়ারি লা লিগায় সোসিয়েদাদের বিপক্ষে জয়ের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের(৩৬৬) রের্কড গড়েন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ না জিততে পারায় তার এই কীর্তিকে সবার সেরা মনে করেন না অনেকেই। কিন্তু মেসির এই কীর্তিকে সর্বকালের সেরা বলে উল্লেখ্য করেন পিএসজির অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া।

ডি মারিয়া মনে করেন যে, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে একটা বিশ্বকাপ জয় সেটা প্রমাণ করে দিবে। কিন্তু এর মধ্যেই তিনি সবার সেরা। বিশ্বকাপের মত আসরে অনেক বড় বড় দেশ রয়েছে কিন্তু সবার মাঝেই আর্জেন্টিনা সেরাদের মধ্যে থাকে। তার কারণ হলো, আমাদের মেসি আছে। ’

এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসির হ্যাটট্রিকে একুয়েডরকে পরাজিত করে শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

আসন্ন রাশিয়া বিশ্বকাপ সম্পর্কে  ডি মারিয়া বলেন, ‘টপে থাকতে হলে আমাদের অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। তবে আসরের মূল পর্ব বাছাই পর্ব থেকে বেশ আলাদা। ভাগ্য সহায় থাকলে এ বছর বিশ্বকাপটা জয়ের আশাই থাকবে আমাদের।’

পূর্বাশানিউজ/২৩জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি