শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বেনগাজিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫, ১০ সন্ত্রাসীকে গুলি করে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :
লিবিয়ার বেনগাজি শহরে পর পর দুটি গাড়িবোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে। এ ছাড়াও আহত হয়েছে আরও ৭১ জন।

এদিকে এ হামলার পরপরই বুধবার ১০ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির বিশেষ বাহিনী। জাতিসংঘ বিচার ছাড়াই জঙ্গিদের হত্যা করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত মঙ্গলবার রাতে বেনগাজি শহরের একটি মসজিদের সামনে কয়েক মিনিটের ব্যবধানে দু’টি গাড়িবোমা বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

বেনগাজির আল সোলাইমানি এলাকার একটি মসজিদের কাছে প্রথম গাড়িবোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা। এর কয়েক মিনিট পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে।

স্থানীয় আল জালা হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন সেনা ও সাধারণ নাগরিক ওই হামলায় নিহত হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা বাড়তে পারে।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি