
পূর্বাশা ডেস্ক:
পাকিস্তানে স্ত্রীকে হত্যার পর এক মন্ত্রী আত্মহত্যা করেছেন। নিজ বাড়িতে প্রাদেশিক মন্ত্রী মির হাজার খান বিজারানি এবং তার স্ত্রী ফারিহা রাজাকের মরদেহ পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, একই অস্ত্র দিয়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মির হাজার খান।
বৃহস্পতিবার করাচির বাসভবনে মন্ত্রী ও তার স্ত্রী ফারিয়াহ রাজাকের মরদেহ পাওয়ার পরদিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) তাদের মৃত্যুর বিষয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তান পুলিশ।
পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া সব গুলিই একই অস্ত্র থেকে ছোড়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, মন্ত্রী মাথায় বিদ্ধ একটি গুলি পাওয়া গেছে এবং তার স্ত্রীকে তিনবার গুলি করা হয়েছে।
পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) বিদগ্ধ রাজনীতিক বিজারানি সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী ছিলেন। তার স্ত্রী একজন সাংবাদিক।
শুক্রবার জুম্মার নামাজের পরপরই তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
























































