শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে পাচারকালে বেনাপোলে ২০ সোনার বার জব্দ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টের বড়আচড়া সীমান্ত থেকে রবিবার সকালে ২০টি সোনার বারসহ সবুজ মিয়া নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আটক সবুজ মিয়া বেনাপোলের সাদিপুর গ্রামের শহিদুল ইসলামে ছেলে।

৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ সোনারবার বড়আচাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে- এমন সংবাদে বিজিবির একটি টহল দল বড়আচড়া সীমান্তে অভিযান চালায়। এসময় সবুজ মিয়া নামে এক চোরাচালানীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০টি সোনার বার জব্দ করা হয়। জব্দ সোনার ওজন ২ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলে বিজিবি জানায়।

জব্দ সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে।

পূর্বাশানিউজ/০৪ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি