শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অটো ভাড়ার চেয়েও কম বিমান ভাড়া!‌


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮


ডেস্ক রিপোর্ট:

বিমান ভাড়া নাকি এখন অটো ভাড়ার থেকে কম। এমন কথা বলেছেন ভারতের বিমান পরিবহন মন্ত্রী, তাও আবার ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট কনফারেন্সে।

ভারতের ইন্দোরে এক আন্তর্জাতিক মঞ্চে অসামরিক বিমান পরিবহন ন্ত্রী জয়ন্ত সিন্‌হা বলেন, এখন প্রতি কিলোমিটারে বিমান ভাড়া যতটাকা দেন যাত্রীরা তার থেকে অনেক বেশি টাকা দিতে হয় প্রতি কিলোমিটার অটো ভাড়ায়।

মন্ত্রীর কথা শুনে প্রথমটায় চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল সেখানে উপস্থিত সকলের। অনেকে আবার বলেই বসেছিলেন ভুল বলেছেন তিনি। পরে সকলের ভ্রম সংশোধন করে নিজেই যুক্তি দিয়ে বোঝালেন তিনি।

তিনি বলেন, এখন দিল্লি থেকে ইন্দোর যেতে বিমানে প্রতি কিলোমিটার ৫ টাকা ভাড়া দেন যাত্রীরা। সেখানে ইন্দোরের রাস্তায় প্রতিকিলোমিটার অটোয় যেতে ভাড়া গুনতে হয় ৭ থেকে ১০ টাকা। এই অবিশ্বাস্য কম বিমান ভাড়া একমাত্র ভারতেই সম্ভব বলে এদিন মন্তব্য করেছেন জয়ন্ত সিন্‌হা।

কারণ নাকি মোদি সরকারের ‘‌উড়ান’। যেখানে কম খরচে বিমানে চাপার সুযোগ পাচ্ছেন দেশবাসী। আগামী ৫ বছরে মোদি সরকার চাইছে বিমানে সাধারণ মানুষের সফরের পরিমাণ বাড়ুক। ‌

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি