শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম বন্ধে রাজশাহীতে বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০১৮


পূর্বাশা ডেস্ক:

মানুষের জন্য চিকিৎসাসেবা নিশ্চিত, চিকিৎসকদের কর্তব্যে অবহেলা বন্ধ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সোমবার সকালে কোর্ট শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিয়াকত আলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জামাত খান, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু। পরে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।

পূর্বাশানিউজ/০৫ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি