মঙ্গলবার,১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » রাজধানীর বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে ৬ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ


রাজধানীর বংশালে ট্রান্সফরমার বিস্ফোরণে ৬ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর বংশালে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ৬ মাদ্রাসা শিক্ষার্থী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। দগ্ধদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বংশালে আলুবাজার ৪২নং হাজী ওসমান গণি রোড বড় মসজিদ মোহাম্মদিয়া হাফেজিয়া ইসলামীয়া মাদ্রাাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সালামান(৮), আব্দুর রহমান (৯) ৩% শরীর দগ্ধ হয়েছে, আশিক (৭) ৪% শরীর দগ্ধ হয়েছে, মুস্তাকিন (৮) ৬% শরীর দগ্ধ হয়েছে, জাবেদ (সাড়ে ৬), সাজ্জাদ (৬) ও মো. নজরুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, দগ্ধদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি