শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিল পরিশোধ করতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট বন্ধ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করতে না পারায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

চুক্তি অনুযায়ী ২০০৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটের ডোমেইন নেম ব্যবহার করার অনুমতি ছিল। নিয়ম অনুযায়ী গত ২ ফেব্রুয়ারির মধ্যে ডোমেইন নেম চুক্তি নবায়ন করার কথা থাকলে বিসিসিআই কর্তৃপক্ষ বিল পরিশোধ করে ডোমেইন নেম নবায়ন করতে পারেনি। যার ফলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। এরপর বিষয়টি নজরে আসালে আবার ডোমেইনটি নবায়ন করা হয়।

এদিকে গত রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন বিসিসিআই এর ওয়েবসাইটটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকে।যা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাভাব না থাকা শর্তেও ভিল পরিশোধ করতে না পারায় ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া লজ্জাজনক।

এ ঘটনার জন্য বিসিসিআই দোষ দিচ্ছে বোর্ডের ইন্টারনেট ডোমেইনের নিয়ন্ত্রক লোলিত মোদিকে। বলা হচ্ছে তিনি ঠিক সময়ের মধ্যে নবায়নের অর্থ দেননি। সে কারণেই ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।

পূর্বাশানিউজ/০৬ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি