বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আতঙ্কিত না হওয়ার অনুরোধ র‌্যাব ডিজি’র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আদালত চত্বর পরিদর্শন শেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেছেন, সাইবার থেকে একটি গোষ্ঠী জনগণের মধ্যে অপপ্রচার করছে। এ সময় জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

বকশীবাজার আদালত প্রাঙ্গণ এলাকা পরির্দশন শেষে বেরিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ অনুরোধ জানান তিনি।

ওই এলাকা এর আগে পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। এ সময় ডিএমপি কমিশনার বলেন, একটি রায়কে কেন্দ্র করে নগরবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তায় শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেউ ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় খালেদা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি