বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালত পাড়াসহ রাজধানীতে কড়া নিরাপত্তা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে আদালতপাড়াসহ রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বৃহস্পতিবার সকালে দেখা গেছে, সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিভিন্ন মোড়ে চেক পোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোড়ে মোড়ে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।

বকশীবাজার মোড় থেকে আলিয়া মাদরাসা মাঠমুখী রাস্তায় সাইরেন বাজিয়ে টহল দিচ্ছেন বিজিবি ও র‌্যাব সদস্যরা। সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালনে দেখা গেছে।

গুলিস্থান থেকে আলীয়া মাদরাসা পর্যন্ত ঘুরে দেখা গেছে, বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা উপলক্ষে ভোর থেকেই আদালত প্রাঙ্গণের আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রবেশের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। আদালতের ভেতরে বারবার তল্লাশি করে সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নিরাপত্তা প্রসঙ্গে বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে বেগম জিয়ার মামলার রায়ের এত প্রস্তুতি। কারণ গোয়েন্দাদের ধারণা এই রায়ের পর বিএনপি বিশৃঙ্খলা ঘটাতে পারে।

পূর্বাশানিউজ/০৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি