শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লিবিয়ায় মসজিদে জোড়া বোমা হামলায় নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

লিবিয়ার পূর্বাঞ্চলে বেনগাজি শহরে একটি মসজিদে জোড়া বোমা হামলায় অন্তত ২ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছে। বোমা হামলার পর মানুষ আতংকে ছোটাছুটি করে। সেনাবাহিনী বলছে, গত শুক্রবার নামাজের পর বোমা হামলাটি দূর নিয়ন্ত্রণ প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোন ব্যবহার করে করা হয়।

লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি নিয়ন্ত্রণ করে খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়া ন্যাশনাল আরমি (এলএনএ) সরকার। হাফতার সরকার সেখানে জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার সাথে লড়ছে।

উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগেই শহরটিতে অন্য একটি জোড়া বোমা হামলায় ৩৫জন নিহত হয়েছিল।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি