বুধবার,৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বেগম জিয়ার সাজার প্রতিবাদে বিএনপির সমাবেশ আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট:

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে সারা দেশে বিএনপির সমাবেশ শনিবার (১০ ফেব্রুয়ারি)। এরই মধ্যে বিভিন্ন স্থানে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ বিভাগীয় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এখন পর্যন্ত দেশের কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। ভোর থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আছে। এছাড়া দেশের সব গুরুত্ত্বপুর্ন স্থাপনায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, দুপুরের মধ্যে সারা দেশে শান্তিপূর্ণ সমাবেশ হবে।

গতকাল শুক্রবার বিএনপির ডাকে বিক্ষোভ সমাবেশে ঢাকাসহ কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয়েছে। এদিকে পুলিশের বিশেষ অভিযানে গত রাতে সিলেটে ২৭ জনকে আটক করা হয়েছে।

পূর্বাশানিউজ/১০ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি