রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রতিবেশীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০২.২০১৮

ডেস্ক রিপোর্ট :

ভারতের উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ঘটে চাঞ্চল্যর এ ঘটনা। ঘাস খেল ছাগল। কান গেল মালিকের! প্রতিবেশীর বাড়িতে ঢুকে ঘাস খেয়েছিল পড়শির ছাগল। আর তার জেরে রক্তারক্তি কাণ্ড! পড়শির কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে!

সূত্রে জানা যায়, শনিবার প্রতিবেশী হাকিম খানের বাড়িতে ঢুকে গরুর জন্য কেটে রাখা ঘাস খেয়ে নেয় ইসরাইল খানের ছাগল। রাতে এই নিয়ে দুই পরিবারের বিবাদ চরমে ওঠে। অভিযোগ, তর্ক চলাকালীন ইসরাইলকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেন হাকিম ও তার আত্মীয়রা। সে সময় ইসরাইলের কান কামড়ে, ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ। মূল অভিযুক্ত হাকিম খানসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পূর্বাশানিউজ/১২ ফেব্রুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি