মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিধ্বস্ত নেইমারকে সান্ত্বনা রোনালদোর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

এক বছর আগে প্রায় নিয়মিতই মুখোমুখি হতেন তারা, যখন নেইমার খেলতেন বার্সেলোনাতে। কিন্তু দল পাল্টিয়ে ব্রাজিলিয়ান তারকা এখন পিএসজিতে। তাই নিয়মিত দেখা হওয়ার সুযোগ নেই নেইমার ও রোনালদোর। তবে গত রাতে হয়েছিলেন। মাদ্রিদে মুখোমুখি হন বিশ্বের সেরা দুই তারকা।

পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ-এর শেষ ষোলোর এ লড়াইয়ে দু’দলে তারকার অভাব ছিল না। পিএসজির নিউক্লিয়াস যদি হয়, এমবাপে-নেইমার-কাভানি। তা হলে রিয়ালের ‘পাওয়ার হাউজ’ বেল-বেঞ্জেমা-ক্রিশ্চিয়ানো। এই এমএনসি বনাম বিবিসির সম্মুখসমরে ফুটবলার দুনিয়ার চোখ সব তারকাকে ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই তারকাই। ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র।

মুখোমুখি লড়াইযে কে জিতলেন? সেটা আর বলার অপেক্ষা রাখে না। বরং গোল স্কোরই বলে দিচ্ছে সব কিছু। রিয়াল ৩, পিএসজি ১। রোনালদো ২, নেইমার। জ্বলে ওঠে দলকে জিতিয়েছেন রোনালদো। অন্যদিকে গোল তো করেনই নাই, বরং গোলের সহজ একটা সুযোগও করেছেন নেইমার নষ্ট। ম্যাচ শেষে অনেকটাই বিধ্বস্ত দেখাচ্ছিলো নেইমারকে। ব্যাপারটা বুঝতে পারেন রোনালদো। সান্ত্বনা দেন পিএসজি সুপারস্টারকে।

এ ম্যাচে পিএসজির ভাগ্যে থাকল একটা অ্যাওয়ে গোল। রোনালদোর কাছে অনেকটাই ফিকে নেইমার। আগামী বছর রিয়েল মাদ্রিদে জার্সি গায়ে এই রোনালদোর পাশেই যদি খেলতে দেখা যায় নেইমারকে তা হলে নতুন লড়াইয়ের কথা ভাবতে হবে বৈকি। আপাতত দ্বিতীয় লেগ পর্যন্ত বেঁচে থাক রোনালদো-নেমার লড়াই। নেইমার নিশ্চই হাল ছাড়ছেন না। পরের ম্যাচের জন্য শক্তি সঞ্চয় করে জ্বলে ওঠতে চাইবেন।

পূর্বাশানিউজ/১৫ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি